ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

কালিয়ার বড়দিয়ায় সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় দিনব্যাপী লেখক-কবি-শিল্পীদের সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়দিয়া সাহিত্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিন ব্যাপী বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিথিদের ফুলেল শুভেচছা ও উত্তরীয় পরিয়ে দেন আয়োজক কমিটির বিভিন্ন সদস্যরা।

এ সময় চারণ কবি বিজয় সরকার, জরিসম্রাট মসলেম উদ্দিন, স্বভাব কবি বিপিন সরকার, লোককবি প্রফুল্ল গুসাই ও স্থানীয় চারণ কবি মাওলান খান ও মোজাহার মুন্সির স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাঁদের ওপর আলোচনা পরবর্তী গান পরিবেশন করেন হীরোক গোস্বামী, শাহীন আল-আমিন, পুলক ঘোষ, প্রিয়া পাল, মনোতোষ ভট্টাচার্য্য প্রমুখ শিল্পীরা।

অনুষ্ঠানে প্রশংসা করে ডা. মায়া রানি বিশ্বাস বলেন, এটি নি: সন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা এগুলো হারাতে বসেছি। যে সব কবি-সাহিত্যিককে আমরা ছোটবেলায় জানতাম, কিন্তু বর্তমান প্রজন্ম এনাদেরকে চেনে না। বর্তমান প্রজন্মকে তাঁদের (কবি-সাহিত্যিক) সম্পর্কে জানাতে বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।

সম্মেলে সভাপতিত্ব করেন বড়দিয়া সাহিত্য পরিষদের সমন্বয়ক ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ। তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের শিল্প-সাহিত্য, নিজেদের এলাকার শিল্প-সাহিত্য ও বাঙালির যে সংস্কৃতি সেটা মানুষের মধ্যে তুলে ধরা। আমরা আমাদের চর্চা অব্যাহত রেখেছি। আগামীতে আমরা মুক্তিযুদ্ধের ওপর ব্যাপক পরিসরে কাজ করব।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আপনারা সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের উর্বর ভূমির মানুষ, সেটির প্রমাণ আমি আজকে এখানে দেখে গেলাম। আমার মনে আলাদা করে নাড়া দিয়েছে যে, এরকম একটি প্রান্তিক পর্যায়ের মানুষ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এমন ভাবে ভাবতে পারে এবং চর্চা করে বলে তাঁর অভিব্যক্তি ব্যাক্ত করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
৯ বার পঠিত হয়েছে