ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

নড়াইলে ইউপি সদস্য হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য তিনি গত ২৪/১২/২০২৪খ্রিঃ বিকাল অনুমান ১৬:২৫ ঘটিকার হতে সন্ধ্যা অনুমান ১৮:০৫ ঘটিকা পর্যন্ত মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার বন্ধু রাজিবুলের সাথে ভিকটিমের বান্ধবি সাহিদা বেগম(৪০), স্বামী- মুক্তার মোল্যা এর বাড়ীতে যায়। অতপর সাহিদার পাশ্ববর্তী বাড়ীর ১। ফারুক(৫০), পিতা-ওসমান, ২। চঞ্চল(৩৫), পিতা-মৃত: সাত্তার, ৩। শফিকুল(৩৩), পিতা-শহিদ, সর্বসাং-দৌলতপুর, ৪। কিবরিয়া(৫০), পিতা-অজ্ঞাত, সাং-রামপুর, সর্ব থানা ও জেলা-নড়াইলগণ সাহিদা বেগমের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করে ঘরের মধ্যে কে আছে। তখন ভিকটিম দরজা খুলে দেয়। তারা বলে তোমার সঙ্গে আর কে আছে তখন বাসনা বলে কেউ নেই। এরই মধ্যে রজিবুল তাদের সমনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ফারুক, চঞ্চল, শফিকুল, কিবরিয়া ভিকটিমকে ঘরের মধ্যে থেকে ধরে পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ঐদিন রাত্রে ভিকটিম নিজ বাড়ীতে বমি করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য ধলগ্রাম বাজারে নিয়ে পল্লী চিকিৎসকদ্বারা প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে ভিকটিম শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিসার জন্য ২৫/১২/২০২৪খ্রিঃ বিকাল ১৭:৩০ ঘটিকায় ভিকটিমের আত্মীয়-স্বজন বিষ পান করেছে মর্মে অবহিত করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং ভিকটিম চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৭/১২/২০২৪খ্রিঃ রাত্র ১২:১৫ ঘটিকায় মৃত্যুবরণ করে। ভিকটিমের মৃত্যু সংক্রান্তে নাম-ঠিকানা যাচাই ও বিষপানের কারণ সংক্রান্তে যশোর কোতয়ালী থানা হতে বেতার বার্তায় নড়াইল সদর থানাকে অবহিত করেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেলের এসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্স ২৮ ডিসেম্বর’২৪ (শনিবার) সকাল ০৫:০০ ঘটিকার সময় মাগুরা জেলার শালিখা থানাধীন হরিশপুর গ্রাম হতে অত্র ঘটনার মূল হোতা মোঃ ফারুক মোল্লা(৫০), পিতা- মোঃ ওসমান মোল্লা, সাং- দৌলতপুর, থানা ও জেলা- নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
২২ বার পঠিত হয়েছে