1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: মির্জা ফখরুল হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে চীনে ৩ দিনের সরকারি সফর শুরু পররাষ্ট্রমন্ত্রীর মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী উপহার ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গাড়ীর চালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গোল্ডেন লাইন পরিবহনের নিহত চালকের নাম বাচ্চু শেখ (৪৮)। তার বাবার নাম মোনছের শেখ। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শ‌নিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কা‌লিবা‌ড়ি গ‌ড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে । ঘটনার পর থে‌কে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

রাত ১টার সময় বিষ‌য়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ। এ প্রতি‌বেদন লেখা পর্যন্ত আহত‌দের প‌রিচয় পাওয়া যায় নি।

যা‌ত্রীদের বরা‌তে পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ ব‌লেন, কালুখালী উপ‌জেলার কা‌লিবা‌ড়ি গা‌ড়িয়ানা এলাকায় রাত সা‌ড়ে এগা‌রোটার দি‌কে কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগা‌মি হা‌নিফ প‌রিবহ‌ন ও বিপ‌রিত দিক থে‌কে আসা উত্তরব‌ঙ্গ গা‌মি অথাৎ রংপুর বা দিনাজপুর গা‌মি গোল্ডেন লাইন পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এ‌তে দুই বা‌সের চালকসহ অন্তত বা‌রোজন আহত হয়।

ও‌সি হারুন অর র‌শিদ আরও ব‌লেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ক‌রে রাজবাড়ী ও কালুখা‌লি হাসপাতালে পাঠায়। আহত‌দের ম‌ধ্যে দুই বা‌সের চাল‌কের অবস্থা আশঙ্কাজনক । বর্তমা‌নে যানজট প‌রি‌স্থি‌থি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

অপর প্রশ্নের জবা‌বে ও‌সি হারুন অর র‌শিদ ব‌লেন, পু‌লি‌শের প্রাথ‌মিকধারণা ওভার‌টে‌কিং‌য়ের কার‌ণে এই দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews