1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

বিচারের দাবিতে জলঢাকায় বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

জলঢাকা প্রতিনিধি : ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মামলার সুষ্টু তদন্ত ও আসামীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর জলঢাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১২-জানুয়ারী বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে,গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা নেতৃত্বে ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয়।পরবর্তীতে একটি মামলা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু,

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি,ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রোকনুজ্জামান সেলিম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews