ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল, জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্যের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) গোলিস পর্বতে চালানো হয়েছে এ হামলা। তবে এই অভিযানে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এর আগে, শনিবার ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমালিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার নির্দেশ দেয়া হয়েছে সামরিক বাহিনীকে।

যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য হুমকি আইএস সদস্যরা গুহায় লুকিয়ে আছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে খুঁজে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিছুদিন আগেই পূর্ব আফ্রিকা থেকে বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করে ইন্টারপোল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
২২ বার পঠিত হয়েছে