ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী আটক

প্রতিনিধির নাম :

মোঃ মজিবর রহমান শেখ : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এ ছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টায় সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গায় ৫ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মামলা দিয়ে ঠাকুরগাঁও জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
৩৯ বার পঠিত হয়েছে