ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক :সারাদেশে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৯ জনকে গ্রেপ্তার হয়। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৬৬২ জনকে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছেন। গ্রেপ্তারের পাশাপাশি দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, তিনটি রামদা, একটি দা, একটি ছুরি, দুটি লোহার রড ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত ১২ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী। গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫ বার পঠিত হয়েছে