ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

শাবিপ্রবিতে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণ-ইফতার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণ ইফতারের আয়োজন করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই গণ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকেল থেকেই বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা গণ-ইফতারে অংশ নিতে গোলচত্বরে একত্রিত হতে থাকেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন প্রক্টর অধ্যাপক ড মোখলেসুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলের শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের শহীদ সদস্যের স্মৃতিচারণা করেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের শাবিপ্রবির সংগঠক রবিউল হোসেন মামুন বলেন, আজকের এই আয়োজন করার উদ্দেশ্য আমাদের দেশের সুস্থ ধারার সংস্কৃতির পুনর্জাগরণ ঘটানো। আওয়ামী সরকার দেশের সুস্থ ধারার সংস্কৃতি ধ্বংস করে দিয়েছিল। তাদের সময়ে কোন একটা বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার আয়োজন করা ছিল দুঃস্বপ্নের মতো। আওয়ামী সরকারের আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিল।

উল্লেখ্য, গত বছর শাবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মহফিল আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন প্রশাসন। যার প্রতিবাদে শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচি পালন করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ফের বিজ্ঞপ্তিতে ইফতার মাহফিলের আয়োজনে সকল বাধা প্রত্যাহার করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১২ বার পঠিত হয়েছে