ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা এ্যাড.ফারুক আহমেদ প্রিন্স গ্রেফতার

প্রতিনিধির নাম :

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ তাকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া নামক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। তার পরিচয় হচ্ছে – তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার গ্রেফতার বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার মোবাইল ফোনে জানান, বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আরো উল্লেখ্য, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। মামলায় অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশের একটি টিম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
৫ বার পঠিত হয়েছে