ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

জি এম কাদেরসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

প্রতিনিধির নাম :

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলার সভাপতি শেরিফা কাদের, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (২ জুন) হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০-৩০ জনকে।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যান্যদের নির্দেশে তাকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যাচেষ্টা করা হয়।

সেই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেন বাদী খলিলুর রহমান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
৪৬ বার পঠিত হয়েছে