1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেরপুর প্রতিনিধি : জেলার ঝিনাইগাতী উপজেলায় দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপায় দুই মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল ইসলাম (৯) ও মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া হোসেন (১০)।

এ ঘটনায় একই গ্রামের মো. সাইব আলীর ছেলে মো. আমিন মিয়া (৯) গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মাদরাসা থেকে  হেঁটে বাড়ি যাচ্ছিল সাকিবুল, জাকারিয়া ও আমিন। পথিমধ্যে উপজেলার রাংটিয়া এলাকায় পৌঁছলে বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মাদরাসা ছাত্রকে চাপা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেও জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা জানান, দুইজন শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে, চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews