ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত

প্রতিনিধির নাম :

ভোলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ভোলার লিড এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর রেইজ প্রকল্পের সদস্য, যুব সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, উপপরিচালক জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
র‌্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও সমৃদ্ধি প্রকল্পের সদস্যসহ বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
২২ বার পঠিত হয়েছে