ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

যাত্রাবাড়ীতে নির্যাতন ও প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শিমলা আক্তার (২২)।

নিহতের ভাই মো. জাকির হোসাইন যাত্রাবাড়ী থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রায় পাঁচ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক শিমলার বিয়ে হয় মো. সুমন আহম্মদ রিমন (২৫) এর সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী সুমন, শ্বশুর সালাউদ্দিন বাবু, দেবর ইমন আহম্মেদ শুভ এবং শাশুড়ি শিউলি বেগম বিভিন্ন সময় শিমলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।

অভিযোগে বলা হয়, সুমনের সঙ্গে প্রতিবেশী সুইটি (১৯) নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল এবং প্রায় পাঁচ মাস আগে গোপনে তারা বিয়ে করে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তরা শিমলাকে প্রায়ই অপমান, মারধর এবং আত্মহত্যার প্ররোচনা দিত। তারা শিমলাকে বলত, “তুই মরলে সুমন সুইটির সঙ্গে সংসার করতে পারবে।”

গত ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময়ে শিমলা তাদের ভাড়া বাসার কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল ১১টা ৩০ মিনিটে শ্বশুর সালাউদ্দিন বাবু ফোনে নিহতের পরিবারকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই পাঁচজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
১৫ বার পঠিত হয়েছে