ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ Logo ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ, আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত Logo রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ আখচাষী পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা Logo যমুনার বুকে ‘মিনি কক্সবাজার’ সিরাজগঞ্জের চায়না বাঁধ

বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধির নাম :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মাস্টারেরবাড়ি সীমান্ত থেকে রেজাউল করিম (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। রেজাউল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (ডাঙাপাড়া) এলাকার আব্দুল জলিলের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাবপিলার সীমান্ত পথে ১০/১২ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারী দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ভারতের কোচবিহার জেলার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রেজাউলকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে শনিবার সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হলেও বিএসএফ সদস্যরা তা প্রত্যাখান করে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ মুনীরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে উভয় দেশের কয়েকজন গরু পারাপারকারী রাখাল সীমান্তে জড়ো হয়েছিল। এমন খবর পেয়ে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে রেজাউল নামে একজনকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে শনিবার সকালে কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
২৪ বার পঠিত হয়েছে