1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই, গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫১ মিনিটে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই অবস্থান জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল।

সেনাবাহিনী অভিযোগ করেছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এসব গুজব স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সামগ্রিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যও একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে বলে তারা মনে করে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে সেনাবাহিনী নির্বাচনকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews