ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিটিআরসির বিশেষ বার্তা

প্রতিনিধির নাম :
অনলাইন ডেস্ক:   স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে বন্ধ হয়ে যাবে। তবে এর আগে নেটওয়ার্কে ব্যবহারকারী সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি আগামী ১৬ ডিসেম্বর চালু হবে। এর আগে নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হিসেবে বিবেচিত হবে এবং সচল থাকবে।
বিটিআরসি বলছে, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।’
হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাইয়ের নির্দেশনা
নকল বা চোরাচালান হ্যান্ডসেট কেনা এড়াতে কেনার আগে আইএমইআই যাচাই করতে গ্রাহকদের পরামর্শ দিয়েছে বিটিআরসি।
যাচাইয়ের পদ্ধতি: প্রথমে ডায়াল করুন *#06# এবং IMEI নম্বর জেনে নিন। এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: KYD  ১৫ ডিজিটের IMEI পাঠান ১৬০০২ নম্বরে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা।
তথ্য সহায়তা
এনইআইআর-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করা যাবে। এছাড়া যেকোনো অপারেটর থেকে *ডায়াল 16161# করে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১–এ ফোন করে বা নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করেও সহায়তা নেওয়া যাবে।অনলাইনে তথ্য পাওয়া যাবে neir.btrc.gov.bd–এ।
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর মাধ্যমে অবৈধ মোবাইল আমদানি নিয়ন্ত্রণ ও চুরি হওয়া হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
১৭ বার পঠিত হয়েছে