ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অপ্রয়োজনীয় সিজার বন্ধে বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

জ্বলতে জ্বলতে ডুবে গেল ইরানি ট্যাংকার

প্রতিনিধির নাম :

জ্বলতে জ্বলতে অবশেষে সাগরে ডুবে গেছে ইরানের তেল ট্যাংকার ‘সানচি’। এর ফলে ট্যাংকারের ৩২ জন নাবিকের সবাই মারা গেছেন। ইরানের বন্দর ও নৌ চলাচলবিষয়ক সংস্থা রোববার এসব তথ্য জানিয়েছে। নাবিকদের মধ্যে ৩০ জন ইরানি ও দু’জন বাংলাদেশি ছিল।

ইরানের বন্দর ও নৌ চলাচলবিষয়ক সংস্থার প্রধান মোহাম্মাদ রাসতাদ বলেছেন, দুর্ঘটনাকবলিত তেল ট্যাংকারটি আজ ডুবে গেছে। এর ফলে নিখোঁজ ২৯ নাবিকের বেঁচে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। এর আগে তিন ইরানি নাবিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেছেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ইরানি উদ্ধারকর্মীরা ট্যাংকারের ভেতরে ঢুকতে পারেননি।

তবে যে জাহাজটির সঙ্গে ইরানি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে সেটির নাবিকরা বলেছেন, ট্যাংকারে সংঘর্ষের পরপরই যে বিস্ফোরণ ঘটেছিল তাতে সে সময়ই নাবিকরা নিহত হয়েছেন। সেখানে তৎপর উদ্ধারকর্মীরাও জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই নাবিকরা প্রাণ হারিয়েছেন। কারণ সেখানে বিস্ফোরণ ঘটেছিল ও বিস্ফোরণের ফলে যে গ্যাস তৈরি হয়েছিল তাতে বেঁচে থাকা সম্ভব নয়।গত ৬ জানুয়ারি চীনের সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে দক্ষিণ কোরিয়াগামী ইরানি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
১০ বার পঠিত হয়েছে