ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

প্রথম দিনেই চার’শ পার দক্ষিণ আফ্রিকার

প্রতিনিধির নাম :

প্রথম দুই সেশনের অস্বস্তি শেষ সেশনে এসে কিছুটা দূর করেছিলেন বাংলাদেশের বোলাররা। ডিন এলগার আর এইডেন মার্করামের বড় জুটির পর দ্রুতই ৩ উইকেট তুলে নিতে পেরেছিল টাইগাররা। কিন্তু শেষ বিকেলে হাশিম আমলা আর ফাফ ডু প্লেসিসের জুটিটি রান তুলেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে। তাতে প্রথম দিনই চারশ পার করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪১৫ রান।
চতুর্থ উইকেটে আমলা আর ডু প্লেসিস মিলে এখন পর্যন্ত তুলেছেন ১২৭ রান। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। আমলা ৮৩ এবং ডু প্লেসিস অপরাজিত আছেন ৫৫ রানে।
এর আগে উদ্বোধনী জুটিতে ২৪৩ রান তুলেন ডিন এলগার আর এইডেন মার্করাম। এলগারকে ১১৩ রানে আউট করেন শুভাশীষ রায়। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে মার্করামকে বোল্ড করেন রুবেল হোসেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান আউট হন ১৪৩ রান করে। আর টেম্বা বাভুমাকে ৭ রানে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান শুভাশীষ।
প্রসঙ্গত, ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
১৩ বার পঠিত হয়েছে