ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্য দেখাচ্ছে। এই সফলতার ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক দর্শকদের জন্যও আসছে বিশেষ আয়োজন। আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি হলে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহেই কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। বিশ্বের পরিচিত সিনেমা চেইন যেমন এএমসি থিয়েটার্স, রিগ্যাল সিনেমাস, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস সিনেমাস এবং সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি দেখতে পারবেন।যুক্তরাষ্ট্রে এএমসি থিয়েটার্স-এর ২১টি ও রিগ্যাল সিনেমাস-এর ১৪টি স্ক্রিনে, আর কানাডায় সিনেপ্লেক্সের ১০টি স্ক্রিনে ছবিটি চলবে। একই দিনে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ বিভিন্ন বড় শহরের দর্শকরা বড় পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারবেন। যুক্তরাজ্যে ৪টি স্ক্রিনে প্রদর্শনের ক্ষেত্রে পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।

এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।সংশ্লিষ্টরা আশা করছেন, হলসংখ্যার দিক থেকে এগিয়ে থাকায় ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যে একই পরিচালকের আগের সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
২৪ বার পঠিত হয়েছে