ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

বড়াইগ্রামে শনিবার মহিলা বিশ্ব ইজতেমা শুরু

প্রতিনিধির নাম :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে শনিবার তিন দিনব্যাপী ১২তম মহিলা বিশ্ব ইজতেমা শুরু হবে। ইতোমধ্যে ইজতেমা মাঠে মঞ্চ তৈরিসহ শামিয়ানা টাঙানোর প্রস্তুতির কাজ শুরু হয়েছে।এছাড়া এলাকায় লিফলেট বিতরণসহ মাইকিংয়ের মাধ্যমে প্রচারণাও চলছে।

বৃহস্পতিবার ইজতেমার আয়োজকরা জানান, ইজতেমার প্রথম দিন শনিবার সিংড়ার মাওলানা মো. রাশিদুল ইসলামের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। এদিন কোরআন ও সুন্নাহ থেকে আরো বক্তব্য রাখবেন সাতক্ষীরা থেকে আগত ২৭ ইঞ্চি দেহধারী বক্তা মাওলানা ফজলে রাব্বী, সাত বছরের শিশুবক্তা আরিফুর রহমান আলিফ ও মহিলা আলোচক বগুড়ার মোছা. রেনুকা বেগম।

দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী। এছাড়া পাবনার মাওলানা কাউছার হোসাইন, সিংড়ার মহিলা আলোচক ফাতেমা বেগম ও গুরুদাসপুরের ময়না বেগম বয়ান করবেন।

শেষ দিনে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন যশোরের মাওলানা জিয়াউর রহমান, বড়াইগ্রামের মাওলানা জিল্লুর রহমান ও মহিলা আলোচক মোছা. তাসলিমা বেগম। সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

ইজতেমার আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, ইজতেমায় দূরাগত মহিলাদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে রাতযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন পরামর্শক কমিটির সদস্যরা।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, ইজতেমা তিন দিন এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ইজতেমায় আগতদের জন্য নারী পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, ইজতেমায় সার্বিক নিরাপত্তা বিধানের জন্য প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
১৭ বার পঠিত হয়েছে