ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

অষ্ট্রেলিয়ার ভিসা পেলেন প্রধান বিচারপতি এসকে সিনহা

প্রতিনিধির নাম :

ঢাকা: সস্ত্রীক তিন বছরের জন্য অষ্ট্রেলিয়া থাকার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ভিসার আবেদন ও বায়োমেট্টিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেয় অষ্ট্রেলিয়া দূতাবাস।

বৃহস্পতিবার(৫ অক্টোবর) গুলশান-২ এ অবস্থিত দেশটির ভিসা সেন্টারে গিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা।

অষ্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় কন্যা সূচনা সিনহা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেখানে যাওয়ার পর প্রধান বিচারপতি সিনহা ও তার স্ত্রী তাদের কন্যার বাসায় অবস্থান করবেন।

এদিকে শনিবার(৭ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সজল কৃঞ্চ ব্যানার্জি। তিনি সুষমা সিনহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

প্রসঙ্গত গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। অসুস্থতার কারণে তিনি ছুটি নেন। ছুটিতে থাকাবস্থায় গত তিনদিন তিনি বাসভবনে ছিলেন।

এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করে যে প্রচণ্ড চাপ দিয়ে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। তবে এই দাবিকে অস্বীকার করেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
১৯ বার পঠিত হয়েছে