ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

ত্রিদেশীয় সিরিজ খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল।

আজ আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে। তবে এখনও ভেন্যু বা সময় চূড়ান্ত করেনি এসিবি।

নিজেদের হোম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলো ভারত ও আমিরাতের বিভিন্ন ভেন্যুতে খেলে থাকে আফগানরা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আফগানিস্তান। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা।

ত্রিদেশীয় সিরিজে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলবে দুই দল।

৫ নভেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ নভেম্বর।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজের সূচি :

৯-১৩ অক্টোবর : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ :

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে

২১ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান

২৩ অক্টোবর : ফাইনাল

আফগানিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ :

২৭ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি

২৯ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি

১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ :

৫-৯ নভেম্বর : প্রথম টেস্ট

১৩-১৭ নভেম্বর : দ্বিতীয় টেস্ট

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
৪৬ বার পঠিত হয়েছে