ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

শেয়ারবাজার

চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই

আন্তর্জাতিক ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আনার জন্য সময়টি উপযুক্ত নয়।

শুক্রবার ব্যবসাবিষয়ক সাময়িকী ফরচুন-কে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘নিরাপত্তা নিয়ে যা কিছু ঘটছে, তাতে এই মুহূর্তে শেয়ারবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ নিয়ে আমাদের কোনো চাপও নেই।’

চলতি বছরে আইপিও আনার পরিকল্পনা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। আমাদের এখনও অনেক কাজ বাকি।’

ওপেনএআই এখনো তাদের আইপিওর কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।

ওপেনএআই ও তাদের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক— দুটি কোম্পানিই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে গোপনীয়ভাবে আইপিও-সংক্রান্ত নথি জমা দিয়েছে। কোম্পানি দুটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
১৬ বার পঠিত হয়েছে