ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক Logo গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন Logo মেহেরপুরে মাদক বিক্রির টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তার Logo হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা Logo শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড Logo ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র Logo ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামীকাল বুধবার চীন সফরে যাচ্ছেন Logo ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক

স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন হ্যারি ব্রুক। তার দুর্দান্ত ইনিংসের পর ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে প্রশংসা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস অবশ্য প্রশংসার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। দেশটির কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেনের সঙ্গে তুলনা করে স্টোকসের দাবি, প্রতিভার বিচারে ব্রুকই এগিয়ে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাউদাম্পটনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন ব্রুক। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

ব্রুকের এই ব্যাটিং দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বসিত প্রশংসা করেন স্টোকস। তিনি ইংলিশ ব্যাটারকে ‘অ্যাবসলিউট ফ্রিক’ বলে অভিহিত করেন। একই সঙ্গে পিটারসেনের সঙ্গে তুলনা টেনে লেখেন, ‘আমার মনে হয় না, কেপির (কেভিন পিটারসেন) প্রতিভার কাছাকাছিও আসতে পারে হ্যারি ব্রুকের প্রতিভার বিচারে।’

তবে নিজের মন্তব্যে পিটারসেনকে খাটো করার উদ্দেশ্য ছিল না—বিষয়টি পরে পরিষ্কার করেন স্টোকস। নিজের পোস্টের জবাবে তিনি লেখেন, ‘কেপির প্রতি একটু কঠিন হয়ে গেল। দুজনই অসাধারণ প্রতিভা, তবে আমার বক্তব্য হলো—ব্রুক এগিয়ে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ব্রুকের ১১৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৬টি ছক্কায়। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন জস বাটলারও। ৪৪ বলে ৮০ রান করেন ইংলিশ অধিনায়ক। দুই ব্যাটারের দুর্দান্ত পারফরম্যান্সে ২৫৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করেও সাম্প্রতিক সময়ে দারুণ ধারাবাহিক ব্রুক। এই পজিশনে আট ম্যাচে তার রান ৪৭৬। ব্যাটিং গড় ৯৫.২০ এবং স্ট্রাইক রেট ২০০.৮৪। এই সময়ে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৬৯টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক, যেখানে ৬০ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৬৪৬ রান। তার ব্যাটিং গড় ৩৬.৫৭ এবং স্ট্রাইক রেট ১৬৪.১০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরি দুটি এবং ফিফটি আটটি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই একাধিক সেঞ্চুরি রয়েছে ব্রুকের। ইংল্যান্ডের হয়ে এই কীর্তি রয়েছে শুধু জস বাটলারেরও। আর তিন সংস্করণে একাধিক সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় ব্রুকের সঙ্গে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বাবর আজম, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল ও কুইন্টন ডি কক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
১৯ বার পঠিত হয়েছে