ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এল নিনোর তাণ্ডবে পেরু-ইকুয়েডরে ব্যাপক বন্যা, বিপর্যস্ত হাজারো মানুষ Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল, জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি

শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয়

রোবটের জয়

শাহাদাৎ হোসেন ভূঁইয়া

পাশ্চাত্য গিলে খায় গণিতের যান্ত্রিক রাক্ষস,
সোনার হরিণ সম মরীচিকা-আরোগ্য-নিবাস।
লোভী বক বিঁধে ব্যাঘ্রের অহংকারী গলে,
ভস্মের মানব কাঁদে অমরতা-মায়ার ছলে।

যন্ত্রের অরণ্যে মন প্রতিনিয়ত হারায় চতুরঙ্গ,
স্ক্রিনের খাঁচায় বন্দি আদিম মানবের অঙ্গ।
আপন চাবুকে ক্ষত মানুষের কায়া,
প্রযুক্তির মহালগ্নে কৃষ্ণগ্রাস ছায়া।

মেধা শুষে নেয় সিলিকন-শোষকের কর,
রোবটের পদতলে মানব চাতক কাতর।
স্তব্ধ ঘরে ঘরে হারায় প্রকৃতির গান,
যন্ত্রের যাতাকলে পিষ্ট কোটি প্রাণ।

ডিপফেক অলীক মায়ায় ঘটায় রক্তপাত,
আঁধারে বিপন্ন চিল আর্ত-চিৎকার আঘাত।
বাস্তবতা মৃত ছায়ার ছলনায়,
রাজনীতি মত্ত দেখ মরণ খেলনায়।

আবেগের চোরাবালি, উল্টো মহাকালের পট,
মানবতা নির্বাসিত যন্ত্রিকতার তট।
কল্পিত শোণিতধারা ধাতব রোবটের জয়,
গুজবের মরীচিকায় বিশ্বের মহাক্ষয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বার পঠিত হয়েছে

শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয়

আপডেট এর সময় : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রোবটের জয়

শাহাদাৎ হোসেন ভূঁইয়া

পাশ্চাত্য গিলে খায় গণিতের যান্ত্রিক রাক্ষস,
সোনার হরিণ সম মরীচিকা-আরোগ্য-নিবাস।
লোভী বক বিঁধে ব্যাঘ্রের অহংকারী গলে,
ভস্মের মানব কাঁদে অমরতা-মায়ার ছলে।

যন্ত্রের অরণ্যে মন প্রতিনিয়ত হারায় চতুরঙ্গ,
স্ক্রিনের খাঁচায় বন্দি আদিম মানবের অঙ্গ।
আপন চাবুকে ক্ষত মানুষের কায়া,
প্রযুক্তির মহালগ্নে কৃষ্ণগ্রাস ছায়া।

মেধা শুষে নেয় সিলিকন-শোষকের কর,
রোবটের পদতলে মানব চাতক কাতর।
স্তব্ধ ঘরে ঘরে হারায় প্রকৃতির গান,
যন্ত্রের যাতাকলে পিষ্ট কোটি প্রাণ।

ডিপফেক অলীক মায়ায় ঘটায় রক্তপাত,
আঁধারে বিপন্ন চিল আর্ত-চিৎকার আঘাত।
বাস্তবতা মৃত ছায়ার ছলনায়,
রাজনীতি মত্ত দেখ মরণ খেলনায়।

আবেগের চোরাবালি, উল্টো মহাকালের পট,
মানবতা নির্বাসিত যন্ত্রিকতার তট।
কল্পিত শোণিতধারা ধাতব রোবটের জয়,
গুজবের মরীচিকায় বিশ্বের মহাক্ষয়।