ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৩৩ মিনিট আগে
১৫ বার পঠিত হয়েছে