ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দলিল করতে ‘ইশারা’ লাগে! কেরানীগঞ্জ রেজিস্ট্রি অফিস ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ Logo অভিযানের পরও নির্মাণ, প্রশ্নের মুখে রাজউক কর্মকর্তা ইলিয়াস Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

দলিল করতে ‘ইশারা’ লাগে! কেরানীগঞ্জ রেজিস্ট্রি অফিস ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ ও রাজেন্দ্রপুর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ উঠেছে। নকলনবিশ, মোহরার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘিরে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কারণে সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ আদায়, দলিলের শ্রেণি পরিবর্তন এবং কমিশন বাণিজ্যের অভিযোগ করেছেন ভুক্তভোগী দলিল লেখক ও সেবাপ্রার্থীরা। তাদের দাবি, সিন্ডিকেটের সম্মতি ছাড়া অনেক ক্ষেত্রে দলিলের কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, নকলনবিশ সাগর, নকলনবিশ সমিতির সভাপতি মাসুদ ও নকলনবিশ ফেরদৌসকে ঘিরে অফিসে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তাদের সঙ্গে মোহরার ফারুকের সম্পৃক্ততারও অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা। অভিযোগ অনুযায়ী, ‘সেরেস্তা’ খরচসহ বিভিন্ন অজুহাতে দলিলপ্রতি অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এমনকি সাধারণ একটি নকল তুলতেও ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমির শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রেও এই চক্রের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। শ্রেণি পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের পাশাপাশি এতে সরকার রাজস্ব হারাচ্ছে বলেও দাবি করেছেন তারা। দলিলের কাজে সংশ্লিষ্টদের সম্মতি ছাড়া কোনো কোনো ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের স্বাক্ষরও হয় না বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের আরেকটি গুরুতর দিক হলো, নকলনবিশদের দায়িত্বের বাইরে গিয়ে দলিল লেখা ও সম্পাদনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ। স্থানীয়দের দাবি, নকলনবিশ হিসেবে তুলনামূলক কম সম্মানী পাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কয়েকজনের বিপুল সম্পদ গড়ে ওঠা নিয়ে প্রশ্ন রয়েছে। সাগর ও মাসুদের বিরুদ্ধে কেরানীগঞ্জে বাড়ি, প্লট ও ফ্ল্যাটসহ বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। ফেরদৌসের বিরুদ্ধেও অঢেল সম্পদের অভিযোগ তুলে এর উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, কমিশনের নামে নকলনবিশ ফেরদৌস, মোহরার ফারুক ও বর্তমান সাব-রেজিস্ট্রার মিলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অভিযোগকারীদের দাবি, দলিলের হিসাব অনুযায়ী রেজিস্টার দেখে গুনে গুনে টাকা নেওয়া হয় এবং এই অর্থ ভাগ-বাটোয়ারার মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা হয়।

সেবাপ্রার্থীদের অভিযোগ, সিন্ডিকেটের বাইরে গিয়ে কেউ কাজ করতে চাইলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেও অফিস থেকে বের করে দেওয়া কিংবা নানাভাবে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ফেরদৌসের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

আরও অভিযোগ রয়েছে, ফেরদৌস নাকি সাব-রেজিস্ট্রারের বাসায় টাকা পৌঁছে দেন। তবে এ অভিযোগের বিষয়ে কোনো স্বাধীন প্রমাণ বা সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীদের দাবি, এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নকলনবিশ, মোহরার ও কর্মকর্তাদের সম্পদ এবং দলিল নিবন্ধন-সংক্রান্ত আর্থিক লেনদেন তদন্ত করা প্রয়োজন।

এদিকে অভিযোগের বিষয়ে নকলনবিশ সাগর, মাসুদ ও ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মোহরার ফারুকের বক্তব্যও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ভুক্তভোগী ও সেবাপ্রার্থীরা কেরানীগঞ্জ ও রাজেন্দ্রপুর সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তারা জেলা রেজিস্ট্রার, নিবন্ধন অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২৯ মিনিট আগে
১৪ বার পঠিত হয়েছে