ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ

পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির মূল দায়িত্ব যেখানে নৈশপ্রহরীর মতো সাধারণ পদে থেকে অফিসের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে সেই গণ্ডি পেরিয়ে রামু সাব-রেজিস্ট্রি অফিসের নাইট গার্ড তোফাইল এখন যেন অফিসের মূল হর্তাকর্তা!

পাহারাদার থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

দিনে দালালি, রাতে পাহারা?

অভিযোগ রয়েছে, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন অফিস চলাকালে টেবিল-চেয়ার পেতে নিজেই দলিল লেখার বা দালালি কার্যক্রম পরিচালনা করেন এই নৈশপ্রহরী।

সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে পদে পদে তার খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, তোফাইল আঙুল ফুলে কলাগাছ হয়ে গড়ে তুলেছেন অবৈধ সাম্রাজ্য। অফিসের ভেতরে তার অনুমতি ছাড়া নাকি কোনো কাজই হয় না।

স্থানীয়দের প্রশ্ন: মদদ দিচ্ছে কারা?

স্থানীয়দের প্রশ্ন — একজন সাধারণ নাইট গার্ড কীভাবে এমন বেপরোয়া দুর্নীতি চালিয়ে দিনের পর দিন পার পেয়ে যান?

তার এই আকস্মিক উত্থান ও অবৈধ সম্পদের নেপথ্যে কারা মদদ যোগাচ্ছেন, তা খতিয়ে দেখতে দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

*এ বিষয়ে নৈশপ্রহরী তোফাইলের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২২ মিনিট আগে
২ বার পঠিত হয়েছে