ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ Logo ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০: তথ্য উপদেষ্টা

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য জানান। এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করে ডিবির একটি দল।

এরই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম (২৩) ও মাহমুদুন নবী (৩১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেল (২৬) নামে অপর একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার শরীফুল ইসলাম শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মেহেদী হাসান রাসেলের হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২৩ মিনিট আগে
১৩ বার পঠিত হয়েছে