ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পদ্মের সুতা দিয়ে শাড়ি ১০ লাখ, বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি Logo সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে কাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল Logo শাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদ্যুতিক তারসহ ব্যক্তি আটক, ৬ মাসের কারাদণ্ড Logo এল নিনোর তাণ্ডবে পেরু-ইকুয়েডরে ব্যাপক বন্যা, বিপর্যস্ত হাজারো মানুষ Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল, জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড

শাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদ্যুতিক তারসহ ব্যক্তি আটক, ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আনসার সদস্যরা সোহেলকে আটক করেন। পরে তাকে তল্লাশি করে সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আটক মো. সোহেল দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে এর আগেও তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৩০ মিনিট আগে
১৩ বার পঠিত হয়েছে