ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পদ্মের সুতা দিয়ে শাড়ি ১০ লাখ, বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি Logo সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে কাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল Logo শাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদ্যুতিক তারসহ ব্যক্তি আটক, ৬ মাসের কারাদণ্ড Logo এল নিনোর তাণ্ডবে পেরু-ইকুয়েডরে ব্যাপক বন্যা, বিপর্যস্ত হাজারো মানুষ Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল, জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড

পদ্মের সুতা দিয়ে শাড়ি ১০ লাখ, বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি

অর্থনীতি ডেস্ক

পদ্মফুলের ডাঁটা দিয়ে তৈরি ‘লোটাস সিল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এই সুতা দিয়ে তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকা এবং একটি শার্টের দাম প্রায় ৫ লাখ টাকা। বিশ্বজুড়ে এর কদরকে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম সামসুদ্দীন ২০২২ সালে পদ্মফুলের ডাঁটা থেকে ‘লোটাস সিল্ক’ তৈরির কৌশল উদ্ভাবন করেন। পরে ধীরে ধীরে তিনি এই উদ্ভাবনকে বাস্তবে রূপ দেন। তার উদ্যোগেই বেসরকারিভাবে তৈরি হচ্ছে লোটাস সিল্ক বা পদ্মফুলের ডাঁটা থেকে তৈরি সুতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি গবেষণা সংস্থা বেঙ্গল প্ল্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) পরিচালিত ‘পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে ফরিদপুরের কানাইপুরের রনকাইল গ্রামের নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২২ সালে মাত্র তিন দিনের প্রশিক্ষণেই তারা পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হন। পরবর্তী সময়ে নিয়মিত চর্চার মাধ্যমে তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করেন।

পরে এই সুতা দিয়ে সোনারগাঁয়ের ওস্তাদ কারিগরদের মাধ্যমে জামদানি বুনে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়।

সূত্র জানায়, লোটাস সিল্কের তৈরি কাপড় অত্যন্ত দামি। এক কেজি লোটাস সুতার দাম প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। প্রতি গজ কাপড়ের দাম পড়ে প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকার বেশি। আর একটি জামার দাম প্রায় ৫ লাখ টাকা। ইউরোপের ধনী দেশগুলো, বিশেষ করে নেদারল্যান্ডসের রানীর কাছে লোটাস সিল্কের পোশাক খুবই জনপ্রিয় বলে জানা গেছে।

গ্রামে-গঞ্জে, খালে-বিলে ফুটে থাকা পদ্মফুল যে এত বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, তা একসময় কারও ধারণায় ছিল না। ফরিদপুরের রণকাইল পদ্ম বিল এখন সেই সম্ভাবনার অন্যতম উৎস। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একর জায়গাজুড়ে বিস্তৃত চাপাই বিল, যা রণকাইল বিল নামেও পরিচিত। প্রতিবছর প্রকৃতির আপন খেয়ালে এই বিল পদ্মফুলে ভরে ওঠে।

ভরা বর্ষায় পদ্মবিলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে সেখানে দর্শনার্থীদের ভিড় জমে। তখন এলাকাটি হয়ে ওঠে সৌন্দর্যপিপাসু মানুষের বিনোদনকেন্দ্র। স্থানীয়দের কাছে এতদিন এই বিল ছিল মাছের উৎস। শুষ্ক মৌসুমে সেখানে ধান, পাট ও পেঁয়াজ আবাদ করা হতো।

পদ্ম সিল্কের সুতা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মের ডাঁটা ভাঙলে দুই অংশের মাঝ থেকে আঠালো কষ বেরিয়ে আসে। একজন দক্ষ কারিগর সেই আঠালো রস হাতের সাহায্যে পাকিয়ে মিহি সুতা তৈরি করেন। এই সুতা ‘লোটাস সিল্ক’ নামে পরিচিত এবং বিশ্বজুড়ে সমাদৃত।

কারিগররা বলেন, এই শিল্পকে এগিয়ে নিতে এবং এর অপার সম্ভাবনাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে প্রয়োজন সরকারি উদ্যোগ ও সহযোগিতা। এতে তৈরি পোশাক খাতের পাশাপাশি দেশের অর্থনীতিতে লোটাস সিল্ক লাভজনক বাণিজ্য হিসেবে যুক্ত হতে পারে। এর অন্যতম সুবিধা হলো, এর কাঁচামালের পুরোটাই দেশের বিভিন্ন জলাশয় থেকে পাওয়া যায়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ফরিদপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বাসসকে বলেন, ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। সেই গবেষণার অংশ হিসেবেই ফরিদপুরের চাপাই বিল বা রণকাইল পদ্মবিলের পাড়ের ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে লোটাস সিল্ক তৈরি শেখানো হয়।

তিনি বলেন, বিপিআরডির পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীন রণকাইল গ্রামের ১০ জন নারীকে নিয়ে প্রকল্পটির কাজ শুরু করেন। কিন্তু মাত্র এক মাস চলার পর অর্থ ও পৃষ্ঠপোষকতার অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ইউএনডিপি খুব শিগগিরই শিকদার আবুল কালাম শামসুদ্দীনের তত্ত্বাবধানে প্রকল্পটি চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।

রনকাইল গ্রামের বাসিন্দা শেফালী রানী (৪৫) বাসসকে বলেন, ২০২২ সালে ঢাকা থেকে একজন ব্যক্তি এসে তাদের প্রশিক্ষণ দেন। এ সময় প্রতিদিন ৫০০ টাকা মজুরি দেওয়া হতো। কিন্তু কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। তিনি বলেন, এই প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। প্রকল্পটি আবার চালু হলে তারা উপকৃত হবেন।

কাকলি বিশ্বাস (৩৫) বলেন, ২০২২ সালে ঢাকা থেকে একজন স্যার এসে ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে পদ্মফুলের ডাঁটা থেকে সুতা তৈরি শেখান। তাদের হাতে একটি ছুরি ও দুই হাত লম্বা ছোট্ট একটি টেবিল দেওয়া হয়। পদ্মফুলের ডাঁটাও সংগ্রহ করে দেওয়া হতো।

তিনি জানান, তারা ডাঁটাগুলো কেটে টুকরো করতেন। এরপর টুকরো করা ডাঁটার অংশগুলো মাঝখান থেকে দুই ভাগ করে টান দিলে আঠার মতো একটি পদার্থ বের হতো। সেই আঠা পাক দিয়ে প্রতিষ্ঠানের দেওয়া ববিনে পেঁচিয়ে একটি প্লেটে রাখা হতো। এক সপ্তাহ পরপর এসে সংশ্লিষ্টরা সুতাগুলো নিয়ে যেতেন।

কাকলি বিশ্বাস বলেন, মাত্র এক মাস তারা কাজটি করেছিলেন। এরপর সংশ্লিষ্টরা চলে যান। পরবর্তীতে প্রকল্প চালু হলে তাদের আবার ডাকা হবে বলে আশ্বাস দেওয়া হলেও তারা আর আসেননি। তিনি বলেন, এই সুতা দিয়ে উন্নত শাড়ি তৈরি হয় বলে তারা শুনেছেন, তবে নিজেরা তা দেখতে পারেননি। প্রকল্পটি আবার চালু হলে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে এবং তারাও স্বাবলম্বী হতে পারবেন।

রণকাইল গ্রামের বাসিন্দা প্রকাশ বিশ্বাস (৫০) বলেন, জন্মের পর থেকেই তিনি এই পদ্ম বিল দেখে আসছেন। এত সুন্দর ও অমূল্য সম্পদ তাদের এলাকায় রয়েছে, তা তারা আগে জানতেন না। এই কাজের মাধ্যমে এলাকার অনেকে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি মনে করেন। পদ্মবিলটি রাষ্ট্রীয়ভাবে রক্ষণাবেক্ষণ করে এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

অমর কুমার (৫৬) বিশ্বাস বলেন, তারা এই বিল থেকে মাছ ধরে জীবন চালান। বর্ষায় পদ্মফুল দেখতে আসা দর্শনার্থীদের ঘুরিয়ে দেখিয়ে কিছু আয়ও করেন। তবে পদ্মের ডাঁটা দিয়ে এত উন্নত সুতা বা শাড়ি তৈরি হয়, তা তাদের জানা ছিল না। এটিকে দেশের গর্ব উল্লেখ করে পদ্মবিলটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিষয়টি জানতে পেরে সম্প্রতি চাপাই বিল পরিদর্শনে যান। এ সময় তিনি পদ্মফুলের ডাঁটা ভেঙে তার মধ্য থেকে সুতা তৈরির বিষয়টি প্রত্যক্ষ করে অভিভূত হন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২২ মিনিট আগে
১৫ বার পঠিত হয়েছে