ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মুশফিক, মুশফিক’ ধ্বনি মিস করবেন, ২২ বছরের ক্যারিয়ারে বিদায়ের ঘোষণা মুশফিকের Logo জাল টাকা বিক্রির সময় আটক, রাঙামাটির ভাড়া বাসা থেকে সরঞ্জাম উদ্ধার Logo যুদ্ধবিরতির মধ্যেই গাজায় এমএসএফ কর্মী নিহত, হামলার নিন্দা জাতিসংঘের Logo রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo পদ্মের সুতা দিয়ে শাড়ি ১০ লাখ, বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি Logo সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে কাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল Logo শাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদ্যুতিক তারসহ ব্যক্তি আটক, ৬ মাসের কারাদণ্ড Logo এল নিনোর তাণ্ডবে পেরু-ইকুয়েডরে ব্যাপক বন্যা, বিপর্যস্ত হাজারো মানুষ Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল, জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাল টাকা বিক্রির সময় আটক, রাঙামাটির ভাড়া বাসা থেকে সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩ লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। এসব জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সংস্থাটি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৭। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফরহাদুল ইসলাম ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন জাল নোট ব্যবসায়ী ওই হোটেলে দেশি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের পর তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা জানায়।

এসআরবি জানায়, জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম রাঙামাটি শহরের কোতোয়ালী মডেল থানাধীন পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে ফজলু তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করেন এসআরবি সদস্যরা।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২১ মিনিট আগে
১৪ বার পঠিত হয়েছে