ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

মাদকে বাধা দেয়ায় যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম :

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মাদকে বাধা দেয়ায় অভিমানে তিনি শুক্রবার রাতের কোন এক সময় আত্মহত্যা করেন বলে জানিয়েছে নিহতের স্বজনরা। তার নাম ইসমাইল (৩৫)। তিনি কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নয়মুদ্দিন মিয়ার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান যুবকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ইসমাইল (৩৫) মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি তাঁর পরিবারের সদস্যরা তাকে মাদক নেয়ায় বাধা দেয়। পরিবার থেকেও শাসন করা হয়। প্রতিদিনের মত গত রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। সকালে তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে তাকে খোঁজাখুজি করা হয়। পরে পাশের একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
১৪ বার পঠিত হয়েছে