ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

ডিএসসিসির নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ

প্রতিনিধির নাম :

রাজধানীবাসীর হয়রানি দূর করতে রমজানের আগেই মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরু, ছাগল, খাসি, ভেড়া ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দেন সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কিন্তু সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে।

জানা যায়, গত বছরের রমজানের তুলনায় ২৫ টাকা কমিয়ে এবার রমজানে দেশি গরুর মাংসের কেজি নির্ধারণ করা হয় ৪৫০ টাকায়। বোল্ডার বা বিদেশি গরুর মাংসের দামও ২০ টাকা কমিয়ে ৪২০ টাকা কেজি নির্ধারণ করা হয়। এছাড়া মহিষের মাংসের দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ২০ টাকা কমিয়ে ৪২০ টাকায় এবং ভেড়া-ছাগলের মাংসের দামও গত বছরের তুলনায় ২০ টাকা কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খাসির মাংস ৭২০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

কিন্তু ডিএসসিসি আওতাধীন কিছু বাজারে এই নির্দেশনা মানা হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একই মাংসের জন্য ক্রেতাদের গুণতে হচ্ছে ৪৮০-৫০০ টাকা এবং ৭৫০-৮০০ টাকা পর্যন্ত।

এছাড়া, দক্ষিণ সিটির আওতাধীন সেগুনবাগিচা, হাতিরপুল, নিউমার্কেট কুর্মিতলা কাঁচাবাজার, ফরাসগঞ্জ কাঁচাবাজারের বেশিরভাগ মাংসের দোকানে ডিএসসিসির মাংসের দামের তালিকা ঝুলানো রয়েছে। সেই প্রেক্ষিতে নির্ধারিত দরেই গরু, খাসির মাংস বিক্রি করছেন বিক্রেতারা। তবে মেরাদিয়া, ফকিরাপুল ও কাপ্তানবাজার এলাকার কাঁচাবাজারগুলোতে মাংসের দোকানে তালিকা নেই। এখানে সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করতে দেখা গেছে।

অন্যদিকে, উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, শ্যামলী, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকার দোকানগুলোতেও নির্ধারিত দামের তালিকা নেই। ফলে এখানে প্রতিকেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
২১ বার পঠিত হয়েছে