1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি

স্বাস্থ্যসেবায় ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

সার্বিক দিক দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর বড় প্রমাণ হলো সম্প্রতি উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণ। এবার আরও একটি সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অগ্রসরতা প্রমাণিত হলো। স্বাস্থ্যসেবা খাতে বৈশ্বিক সূচকে বাংলাদেশ পিছিয়ে দিয়েছে ভারত ও পাকিস্তানকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসাবিষয়ক বিশ্বের পুরোনো চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত বৈশ্বিক স্বাস্থ্যসেবা সূচকে বাংলাদেশ রয়েছে ১৩৩তম অবস্থানে। গতবছর বাংলাদেশের এ অবস্থান ছিলো ১৩৯তম। আর এবার প্রতিবেশি দেশ ভারত ১৪৫তম, মিয়ানমার ১৪৩তম,  নেপাল ১৪৯তম এবং পাকিস্তান ১৫৪তম অবস্থানে রয়েছে। এ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে থাকা বাংলাদেশের সাফল্য ঈর্ষনীয়।

তালিকায় প্রথম তিনটি দেশ হলো- আইসল্যান্ড, নরওয়ে ও নেদারল্যান্ডস। এছাড়া যুক্তরাজ্য ২৩, যুক্তরাষ্ট্র ২৯, চীন ৪৮ ও রাশিয়া ৫৮তম অবস্থানে রয়েছে। তালিকায় সবার নিচে রয়েছে সেন্টার আফ্রিকান রিপাবলিকান।

১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপযুক্ত চিকিৎসা পেলে প্রাণঘাতী হবে না এমন ৩২টি রোগে মৃত্যুহারের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়েছে। এসব রোগের তালিকায় রয়েছে- যক্ষ্মা, ডায়রিয়া, ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, হাম, গর্ভপাত, শিশুরোগ, ত্বকের ক্যান্সার, স্তন ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সার, জরায়ু ক্যান্সার, কোলন ক্যান্সার, অন্ডকোষে ক্যান্সার, হৃদরোগ, হার্নিয়া, ডায়াবেটিস ইত্যাদি।

জরিপে অর্থায়ন করেছে বিশ্বসেরা ধনী বিল গেটসের দাতা সংস্থা বিল এন্ড মিলেন্ডা গেটস ফাউন্ডেশন।

ল্যানসেট প্রকাশিত ওই গবেষণায় দেশগুলোর মধ্যে রোগভেদে চিকিৎসার মান ভিন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও স্বাস্থ্যসেবা সুবিধা এবং গুণগত মানের পার্থক্য দেখানো হয়েছে।

প্রসঙ্গত, স্বাস্থ্যখাত ছাড়াও বিভিন্ন খাতে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের আন্তরিকতা ও উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। দেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews