ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

ওয়ার্নারের সেঞ্চুরি, ভারতের লক্ষ্য ৩৩৫

প্রতিনিধির নাম :

ঢাকা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। বাকি দুটি ম্যাচে বিরাট কোহলিদের হারজিত কোনো যায় আসে না। বেঙ্গালুরুতে নিয়ম রক্ষার চতুর্থ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান তুলেছে। ভারতকে জিততে হলে করতে হবে ৩৩৫ রান।

চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মিথ। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ডেভিড ওয়ার্নার-অ্যারণ ফিঞ্চ ওপেনিং জুটিতে তুলে ফেলেন ২৩১ রান।
আগের ম্যাচেই ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নেওয়া ফিঞ্চ এ ম্যাচেও প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু উমেশ যাদবের বলে ফিরে গেলেন নার্ভাস নাইনটিজের শিকার হয়ে। ফিঞ্চ ৯৪ রানের ইনিংসটি খেলেছেন ৯৬ বলে। ১০টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন তিনটি।

ফিঞ্চ সেঞ্চুরি না পেলেও তাঁর সঙ্গী ওয়ার্নার ঠিকই ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার নিজের নামের পাশে যোগ করেন ১২৪ রান। ১১৯ বলে ১২টি বাউন্ডারি আর চার ছক্কায় তিনি এই রান করেন। এছাড়া পিটার হ্যান্ডসকম্ব ৪৩, ট্রেভিস হেড ২৯ রান করেছেন। ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন উমেশ যাদব।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
১৪ বার পঠিত হয়েছে