1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জুন, ২০১৮

ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে সরকারকে দিতে হবে ট্যাক্স। অদ্ভুত এই আইন উগান্ডায়। সম্প্রতি উগান্ডার প্রেসিডেন্টের উদ্যোগে দেশটির পার্লামেন্টে এমন আইন পাস করানো হয়েছে।

দেশটির নতুন আইনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটার ব্যবহার করলে প্রতিদিনের জন্য ২০০ শিলিং (স্থানীয় মুদ্রা) করে কর দিতে হবে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এই আইন পাসের মূল উদ্যোক্তা। তিনি মনে করেন, এই সব সাইটগুলোতে পরনিন্দা-পরচর্চাই চলছে বেশি। শিক্ষা বা গবেষণার জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে দেবেন তিনি। তবে কোপ শুধুমাত্র সোশ্যাল সাইটেই। আগামী ১ জুলাই থেকে নতুন আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে কীভাবে কর আদায় করা হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশায় আছে দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

উগান্ডায় বর্তমানে মোবাইল ফোনের ২ কোটি ৩৬ লাখ গ্রাহক রয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ৭০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews