ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

বিশ্বকাপের আগেই জার্মানির হার

প্রতিনিধির নাম :

পায়ের চোটে বহুদিন মাঠের বাইরে ছিলেন জার্মানির তারকা গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপই ছিল সংশয়ে। সব সংশয়-শঙ্কা পেছনে ফেলে জাতীয় দলের জার্সিতে ফিরলেও হার দিয়েই হয়েছে তাঁর প্রত্যাবর্তনটা।

পায়ের চোটে পড়ে গত এক বছরে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ মিলেছিল ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। চোট কাটিয়ে জার্মানির মূল একাদশে কালই ফিরলেন তিনি। কিন্তু ফেরাটা সুখকর হয়নি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বেশ বড় একটা ধাক্কাই দিয়েছে অস্ট্রিয়া।

বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় পর শুরু হওয়া এই ম্যাচে প্রথমে এগিয়ে ছিল জার্মানরাই। ১১ মিনিটে অস্ট্রিয়ান গোলরক্ষক জর্জ সিবেনহ্যান্ডলের ভুল ‘ক্লিয়ারেন্স’-এর সুযোগ নেন মেসুত ওজিল। ১১ মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন আর্সেনালের তারকা। তবে ওজিলের ঝলক ওই গোল পর্যন্তই। পরে সাদামাটা পারফরম্যান্সের কারণে দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ জোয়াকিম লো। ৫৩ মিনিটে বায়ার্ন মিউনিখের লেফট মিডফিল্ডার ডেভিড আলাবার কর্নারে ভলিতে অস্ট্রিয়াকে সমতায় ফেরান সেন্টারব্যাক মার্টিন হিন্টেরেগার। পরে আলেসসান্দ্রো শফের গোলে ৬৯ মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়ানরা। বাকি ২১ মিনিটে আর গোলমুখ খুলতে পারেনি জার্মানরা।

দীর্ঘ মৌসুমে ক্লান্ত বায়ার্ন মিউনিখের সেন্টারব্যাক ম্যাটস হামেলস, মিডফিল্ডার টমাস মুলার, আরবি লাইপজিগের স্ট্রাইকার টিমো ওয়ার্নার ও রিয়াল মাদ্রিদের টনি ক্রুস জার্মানির প্রথম একাদশে ছিলেন না। পরে অবশ্য ওয়ার্নারকে নামিয়েছিলেন কোচ লো। তিনি হয়তো চেয়েছিলেন নিজের স্কোয়াডের বাকি খেলোয়াড়দের সামর্থ্য বাজিয়ে দেখতে। কিন্তু বাকিরা কোচকে হতাশই করেছেন। স্ট্রাইকার নিলস পিটারসেন এমন কিছু করতে পারেননি যাতে তিনি টিমো ওয়ার্নারের কাছ থেকে মূল স্ট্রাইকারের জায়গাটা কেড়ে নিতে পারেন। মূল দলের অবিচ্ছেদ্য অংশ হলেও জোশুয়া কিমিখ, মেসুত ওজিল বা জোনাস হেক্টরের মতো খেলোয়াড়েরা ফর্মহীনতায় ভুগেছেন। তবে চোট থেকে ফিরে এসে প্রথমে একটু জড়তার মধ্যে থাকলেও পরে আস্তে আস্তে ভালোই খেলেছেন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। কিন্তু দুর্ভাগ্য তাঁর, তাঁর খেলাটা যথেষ্ট হয়নি দলের জন্য।

১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ রক্ষার অভিযান শুরু করতে যাচ্ছে জার্মানি। বিশ্বকাপের আগে এই হার কোচ জোয়াকিম লোর কপালে চিন্তার ভাঁজ আরও বাড়াবে—এতে সন্দেহ নেই!

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
৯ বার পঠিত হয়েছে