ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

হেরেও বেলজিয়ামের প্রশংসায় ব্রাজিল কোচ তিতে

প্রতিনিধির নাম :

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার ব্রাজিলকে হারিয়েছে বেলজিয়াম। দারুণ লড়াই করেও লুকাকুদের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই হারের পরও দুর্দান্ত খেলা বেলজিয়ামের প্রশংসায় করতে ভুল করলেন না ব্রাজিল কোচ তিতে।

  ব্রাজিল-বেলজিয়ামের মধ্যেকার ম্যাচটিকে একটি দারুণ ম্যাচ উল্লেখ করে তিতে বলেন,‘সব কষ্টই আমি এ মুহূর্তে বুজতে পারছি। কিন্তু যদি আপনি ফুটবল পছন্দ করেন ও এই ম্যাচটা দেখে থাকেন, তাহলে এটা আপনাকে আনন্দ দিবে। যদি নিরপেক্ষ হয়ে ম্যাচটা দেখেন তাহলে আপনিও বলবেন-কী দারুণ ম্যাচ! ’

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পা রাখে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তারকায় পরিপূর্ণ দলটি নিজেদের নামের প্রতি সুবিচার করেই এসেছে কোয়ার্টার ফাইনালে। আগের চার ম্যাচে সাত গোল দিয়ে হজম করেছে মাত্র একটি গোল। শেষ আটের লড়াইয়েও বেলজিয়ামের চেয়ে স্বাভাবিক ভাবে এগিয়ে ছিল তিতের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে নেইমার-কুতিনহোদের স্বপ্ন সত্যি হলো না।

দারুণ খেলা বেলজিয়াম বন্দনায় তিতে বলেন,‘দারণ একটা ম্যাচ ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু সুযোগ ব্যবহারের দিক দিয়ে বেরজিয়াম আমাদের চেয়ে কার্যকর। তাদের শীর্ষ মানের ফুটবলার আছে যে কারণে ফিনিশিংটাও দারুণ ভাবে করলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
৭ বার পঠিত হয়েছে