1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি

অস্ট্রিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনলেন নেইমার!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি ৩ দিন। ২০১৮ ফুটবল বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। ১৪ জুন থেকে শুরু হয়ে ১৫ জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ আসর। এতে অংশ নেবে ৩২টি দেশ। ১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের এটি ২১তম আসর।

এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে সুযোগ পাওয়া দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে ব্যস্ত সময় পার করছেন।

এই ধারাবাহিকতায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রবিবার ৩-০ গোলের বড় জয় পেয়েছে।

তবে ম্যাচ জিতলেও প্রতিপক্ষের কৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিএসজি তারকা বলেছেন, অস্ট্রিয়া হাত-পা চালিয়ে খেলেছে, যাতে আহত হতে পারতেন তার সতীর্থরা।

ইনজুরি থেকে গত ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফুটবল মাঠে ফেরেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার। পিএসজি ফরোয়ার্ড মাঠে ফিরেই গোল করেছেন। দারুণ এক গোল করেছেন অস্ট্রিয়ার বিপক্ষেও।

এই ম্যাচে একাধিকবার ফাউলের শিকারও হয়েছেন নেইমার। খেলা শুরু হওয়ার ৩ মিনিটের সময় তার চোটাক্রান্ত জায়গায় ফাউল করেন অস্ট্রিয়ান অধিনায়ক ইউলিয়ান বাউমগার্টলিঙ্গার।

জয় পেলেও তাই সুস্থ অবস্থায় ম্যাচ শেষ করতে পারার স্বস্তিই ঝরছে নেইমারের কণ্ঠে। কথায় মিশে থাকল অস্ট্রিয়ার প্রতি কটাক্ষও, ‘আমরা জানতাম আমাদের সঙ্গে ইউএফসি (মিক্স মার্শাল আর্টের একটি প্রতিযোগিতা) খেলা হবে। তবে এটা ভালো যে কেউ আহত হয়নি।’

লন্ডনের প্রস্তুতি শেষে সোমবার (১১ জুন) রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিবে ব্রাজিল দলের বহনকারী বিমান। ১৭ জুন সোচিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘ই’ তে সেলেসাওদের বাকী প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

উল্লেখ্য, ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত ফেব্রুয়ারিতে ভয়ঙ্কর রকমের চোটে পড়েন ব্রাজিল তারকা নেইমার। সেই চোট সারাতে অস্ত্রোপচারের টেবিলেও যেতে হয়েছে। তিন মাসের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews