1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

আবার ছুটছেন ফারিয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

নুসরাত ফারিয়া। উপস্থাপনা, মডেলিংয়ের বাইরে বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত। ভারতের বিহারে টানা কিছুদিন তার নতুন ছবি ‘ভয়’ এর শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন এই তারকা। এবার আবারো দেশের বাইরে ছুটছেন তিনি। গতকাল নুসরাত ফারিয়া বলেন, আগামী ২১শে অক্টোবর ‘ভয়’ ছবির বাকি কাজের শুটিং শুরু। তাই আবারো ভারতে ছুটতে হবে আমাকে। বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছি। এ ছবির গল্পটি থ্রিলার ঘরানার।

বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজনকে নিয়ে চিন্তার কারণে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে তা নিয়েই এ ছবির গল্প। এবার টানা এ ছবির কাজ শেষ করবো। এরপর ঢাকায় এসে নতুন আরেকটি ছবির কাজ শুরু করার ইচ্ছে আছে। তবে ঢাকার নাম চুড়ান্ত না হওয়া এ ছবিতে আমার বিপরীতে কে কাজ করছেন তা এখনই জানাতে চাই না। এদিকে ‘ভয়’ ছবিটি পরিচালনা করছেন ভারতের রাজা চন্দ। এ ছবিতে কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
এরমধ্যে বাংলাদেশে ইফতেখার চৌধুরীর একটি নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। বর্তমানে এ অভিনেত্রীর হাতে আছে দুটি ছবি। এরমধ্যে একটি হচ্ছে শেষ হওয়া ছবি ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে ফারিয়া অভিনয় করেছেন। সামনে ছবিটি মুক্তি পাবে। আরেকটি ছবি হচ্ছে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’। এ ছবিতে নুসরাত ফারিয়া ছাড়াও দর্শকরা নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। উল্লেখ্য, নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলো দুই বাংলায় মুক্তি পেয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews