ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল Logo ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী Logo সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা চায় ব্রিটিশ লেবার পার্টি

প্রতিনিধির নাম :

দিন দিন বেপরোয়া হয়ে ওঠা ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি।

লিভারপুলে মঙ্গলবার দলের বার্ষিক সম্মেলেন শেষে লেবার পার্টি ওই আহ্বান জানায়। সম্মেলনে ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। খবর আনাদোলুর।

এ ছাড়া এবারের সম্মেলনে দলের এক লাখ ৮৮ হাজার সদস্য ফিলিস্তিনকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ দখল হয়ে যাওয়া নিজেদের বাড়িঘরে ফেরার দাবিতে ইসরাইলবিরোধী বিক্ষোভ করে আসছে। ওই বিক্ষোভ দমন করতে দখলদার ইসরাইল বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে, তার মধ্যে ব্রিটিশ অস্ত্রও রয়েছে।

৩০ মার্চ থেকে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে এ পর্যন্ত নারী-শিশুসহ ১৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বার্ষিক সম্মেলেনে লেবার পার্টির শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি বলেন, লন্ডনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ফিলিস্তিনি নিরপরাধ জনগণের ওপর হামলা করতে ব্রিটিশ অস্ত্র ব্যবহৃত হচ্ছে না। লেবার পার্টির এ আহ্বান ও অবস্থানকে ব্রিটিশ সরকারের জন্য শক্ত বার্তা বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনে ফিলিস্তিনি অধ্যাপক কামাল হাওয়াশ বলেন, ব্রিটিশ সরকার ইসরাইলের কাছে স্নাইপার রাইফেল বিক্রি করে এবং ইহুদিবাদী সেনারা সেই স্নাইপার রাইফেল দিয়ে ফিলিস্তিদের হত্যা করছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
২১ বার পঠিত হয়েছে