ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি Logo স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে স্পেন-যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ Logo ভারত সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে নেই হেনরি Logo মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের Logo ইংল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত, হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১ Logo ক্রিপ্টো কেলেঙ্কারি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ও বোনের মামলা খারিজ

একরত্তি ছেলের কাছে শচীনের হার!

প্রতিনিধির নাম :

শচীন টেন্ডুলকার কি শুধুই কিংবদন্তি ব্যাটসম্যান? স্মৃতির পাতায় এখনও ঝলমলে হিরো কাপের সেমিফাইনালে শেষ ওভারে শচীন-জাদু। শচীন তখন সবে কৈশোর অতিক্রম করেছেন। পরবর্তী সময়ে হাতের ব্যাটকে তরোয়ালের মতো ঘোরানোর পাশাপাশি তিনি হাতের বলকেও ব্যবহার করেছেন অস্ত্রের মতো। দলের প্রয়োজনে বার বার নিজেকে প্রমাণ করেছেন শচীন টেন্ডুলকার। সেই শচীনকেই কী না কভার ড্রাইভ মেরে দিল মোহাম্মদ কাইফের ছেলে কবীর! স্বয়ং শচীনই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে।আসল সত্যিটা হল, শচীন কিন্তু বাস্তবে বলটি করেননি। কাইফ তনয় একটি প্লে স্টেশনে ব্যাট করছিল! সেখানেই একটি টিভি স্ক্রিনে বল হাতে দেখা যায় শচীনকে। আসলে বোলিং মেশিন থেকে বেরিয়ে এসেছিল বলটি। সেটাকেই সজোরে হাঁকায় কবীর। লিটল মাস্টার এই সুন্দর ভিডিওটি পোস্ট করেন টুইটারে। লেখেন— জুনিয়র কাইফ কভার অঞ্চল দিয়ে দারুণ ভাবে বলটাকে পাঠাল। এমন খেলাই চালিয়ে যাও।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
৩২ বার পঠিত হয়েছে