ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক:   কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ভ্যাঙ্কুভারের ইস্ট ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে এক উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির।

বার্ষিক উৎসব ‘লাপু লাপু’ শুরুর কিছু সময় পরে এক গাড়িচালক ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই হতাহত হন অনেকে।

ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছে হতাহত ব্যক্তিরা।

এরই মাঝে সেই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তার বয়স ৩০ বছর। তিনি ব্রিটিশ কলম্বিয়া শহরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। তবে তদন্ত চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১০ বার পঠিত হয়েছে