ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গ্যালাতাসারেকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষে বার্সেলোনা Logo টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকার বিবেচনার সুপারিশ Logo মধ্য এশিয়ার পাঁচ দেশের বৈঠকে যোগ দিতে উজবেকিস্তান যাচ্ছেন রুবিও Logo জাতীয় সংসদ ভবনে সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo ভেজালবিরোধী অভিযানে ৬৪ জেলায় খাদ্য পরীক্ষার উদ্যোগ, মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ

কায়রোর প্রথম নারী বাসচালক

প্রতিনিধির নাম :

কায়রো শহরের প্রথম নারী বাসচালক ওম আব্দুল্লাহ।  পর্দা প্রথা                            রক্ষা করেই মিশরের রাজধানীতে গণপরিবহন চালানোর পেশা বেছে নিয়েছেন ওম। গত বছরের শেষের দিকে তার স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার তাগিদে তিনি এ পেশায় যুক্ত হন। এমন পেশায় আসার কারণ সম্পর্কে বিবিসিকে ওম আব্দুল্লাহ বলেন, ‘আমি চেয়েছিলাম আয়ের পথ খুঁজে পেতে যার মাধ্যমে ছেলেমেয়েদের বড় করে তুলতে পারবো। তারপর আমি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘গাড়ি চালানো একটি ভালো পেশা এবং আমি এটাকে ভালোবাসি।’ এ পেশায় আসার আগে তিনি কখনো মিনিবাস চালাননি বলেও জানান ওম।

তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে বললাম আমি শিখতে চাই। শিখলে কোনও কিছুই কঠিন নয়।’

মিশরে চলাচলের জন্য সাধারণ জনগণের অন্যতম একটি মাধ্যম হলো বাস। ফাতেমাকে যে কোম্পানি গাড়ি চালানোর অনুমতি দিয়েছে তার প্রতিষ্ঠাতা হলেন ফাতেমা এবং তার স্বামী সাঈদ।

ফাতেমা ওমের বিষয়ে বলেন, তিনি কয়েকবার আমাদের এখানে কাজের জন্য এসেছেন। কি করতে চান জানতে চাইলে তিনি বাস চালাতে চান বলে জানান।

এ পেশার শুরুতে ওমের পুরুষ সহকর্মীরা তাকে মেনে নিতে পারতো না বলেও জানান ফাতেমা। তবে এখন তার পুরুষ সহকর্মীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে।

ওম আব্দুল্লাহ মনে করেন, তাকে অনুসরণ করে আরও অনেক নারী এ পেশায় যুক্ত হবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
৩১ বার পঠিত হয়েছে