ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১ Logo ক্রিপ্টো কেলেঙ্কারি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ও বোনের মামলা খারিজ Logo তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি চায় টোকিও Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয়

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্ণিয়া

প্রতিনিধির নাম :

আর কিছুদিন পরই শুরু হচ্ছে স্টেজ শো’র মৌসুমী। সঙ্গীতশিল্পীরা ব্যস্ত হয়ে উঠবেন দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে। ইতোমধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী কর্ণিয়া। মাত্র কয়েক বছরে সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি পরিচয় প্রায় তৈরী করেছেন সঙ্গীতশিল্পী কর্ণিয়া। রুনা লায়লা তার গানের অনুপ্রেরণা। তাই স্টেজে উঠলে রুনা লায়লা’র গানসহ নিজের গান, ফোক গান, দেশের গান গেয়ে থাকেন কর্ণিয়া। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গান ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন তরুণ মুন্সী। এর আগে আসিফ আকবরের সঙ্গে ‘কী করে তোকে বুঝাই’ এবং ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গান দুটি প্রকাশিত হয়। আসিফ আকবরের সঙ্গেই চতুর্থ গান অনুরূপ আইচের লেখা, নাজির মাহমুদের সুর এবং পঙ্কজ বাশারের সঙ্গীতায়োজনে আসবে ‘মেঘ বলেছে’ প্রকাশিত হবে শিগগিরই। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কর্ণিয়া বলেন, ‘আমার সৌভাগ্য যে আসিফ ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। প্রতিটি গানই শ্রোতা-দর্শক বেশ আগ্রহ নিয়ে শুনছেন। যেখানেই যাচ্ছি গানগুলোর জন্য সাড়া পাচ্ছি। আমার নিজেরও ভীষণ ভালো লাগছে এই ভেবে যে, আমার বেশ ভালো কিছু মৌলিক গান হচ্ছে যা আমার আগামী দিনের সম্পদ।’ কর্ণিয়ার প্রথম একক মৌলিক গান ছিলো ‘হিরো’। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন আরিফিন রুমী। তার দ্বিতীয় একক মৌলিক গান ছিলো ‘গাঙচিল’। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন সেতু চৌধুরী। তৃতীয় মৌলিক গান হচ্ছে স্টুডিও ডকইয়ার্ড’র ‘লাগ ভেলকি’। চতুর্থ একক মৌলিক গান ‘তোমায়’ লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন সেতু চৌধুরী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
২২ বার পঠিত হয়েছে