ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার ২২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বহরম গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার ২২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কোকাপাড়া বহরম গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৫) ও পুরানটোলা গ্রামের মো. জাকারিয়ার ছেলে সজীব আলী (১৯)।
এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেট, ৪টি সীমকার্ড ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আজমল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে