ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের টেস্টের প্রতিদিন ৯৮ ওভারের

প্রতিনিধির নাম :

পাঁচ দিনের প্রচলিত টেস্টের বাইরে নতুন করে জায়গা পাচ্ছে চার দিনের ম্যাচ। পোর্ট এলিজাবেথে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে খেলবে এই ঐতিহাসিক টেস্ট। নিয়মেও বদল আসছে বেশ। আইসিসির শর্তানুযায়ী, প্রতিদিনের খেলা হবে কমপক্ষে ৯৮ ওভারের। পাঁচ দিনের টেস্টে যেখানে প্রতিদিন যেখানে ৯০ ওভারে হয়, সেখানে ৮ ওভার বেশি করা হবে নতুন ধাঁচের ম্যাচে। এছাড়া ১৫০ রানের লিড পেলেই প্রতিপক্ষকে ফলো অনে পাঠানো যাবে, যেখানে ২০০ রানের লিড নিতে হয় পাঁচ দিনের ম্যাচে।

অতিরিক্ত এই ৮টি ওভার বাস্তবায়নে প্রতিদিন ছয় ঘণ্টার বদলে খেলা হবে সাড়ে ছয় ঘণ্টা। স্বাগতিক বোর্ড সময় নির্ধারণ করবে। প্রতিটা সেশন অন্তত দুই ঘণ্টার হবে এবং সর্বোচ্চ আড়াই ঘণ্টার। পোর্ট এলিজাবেথে ম্যাচ শুরু হবে দেড়টায়, শেষ ৯টায়। প্রথম দুই সেশন হবে সোয়া দুই ঘণ্টা করে এবং শেষ সেশন হবে দুই ঘণ্টায়।

অতিরিক্ত আধঘণ্টা সময়ে নির্ধারিত ৯৮ ওভার না হলে পরেরদিন সেটা যোগ হবে না, তবে প্রাকৃতিক বাধায় নিয়ম পাল্টে যেতে পারে। শেষ দিনের খেলা হবে ৭৫ ওভারের বদলে ৮৩ ওভারের। পোর্ট এলিজাবেথে এই দিবারাত্রির ম্যাচে প্রথম বিরতি ২০ মিনিটের এবং ডিনারে ৪০ মিনিটের।

গত অক্টোবরে আইসিসি চার দিনের টেস্ট নিয়ে ‘পরীক্ষার’ অনুমোদন দিয়েছে। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ পরীক্ষা ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চালানোর অনুমোদন দিয়েছে। তবে অংশ নেওয়াটা বাধ্যতামূলক নয়।

আগামী ২৬ ডিসেম্বর দুই দলের হাত ধরে শুরু হচ্ছে চার দিনের টেস্টের পথচলা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
২৯ বার পঠিত হয়েছে