1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

চালক-যাত্রীদের জন্য বিমা চালু উবারের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ জুন, ২০১৮

দেশে উবার চালক ও যাত্রীদের বিনামূল্যে বিমা সুবিধা দেয়ার ঘোষণা দিয়ে অন ডিমান্ড রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

পাইওনিয়র ইন্স্যুরেন্স উবার চালক ও রাইডারদের এ সুবিধা দেবে।

উবার কর্তৃপক্ষ জানিয়েছে, উবার অ্যাপস ব্যবহারকালে যদি কোনও দুর্ঘটনা ঘটে এবং উবার ব্যবহারকারী বা চালক মৃত্যুবরণ করেন, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অথবা হাসপাতালে চিকিৎসা নেন তাহলে তারা বিনামূল্যে বিমা সুবিধা ভোগ করতে পারবেন।

এ বিষয়ে উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রভজিৎ সিং বলেন, ‘উবার চালক ও ব্যবহারকারীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা চালু করার মাধ্যমে তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূর্নব্যক্ত করা হলো। যেহেতু বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং অধিক মানুষ এ সুবিধা গ্রহণ করছে, তাই ইন্স্যুরেন্স সুবিধা চালু এই রাইড শেয়ারিং খাতের ভবিষ্যতকে একটি কাঠামোর ওপর দাঁড় করাতে অগ্রগামী ভূমিকা পালন করবে।’

বিমা পলিসিতে যা রয়েছে:

উবারমটো এবং উবারের চার চাকার যানবাহন ব্যবহারকারী ট্রিপ চলাকালে (ব্যবহারকারীর যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত) দুর্ঘটনায় মারা গেলে, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে অথবা হাসপাতালে চিকিৎসা নিলে এই বিমা সুবিধা ভোগ করতে পারবেন।

এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার ব্যবহারকারীর মৃত্যু হলে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

উবার মটোর চালক এবং উবারের চার চাকার যানবহন চালকরা (সর্বোচ্চ বয়স ৭০) উবার ব্যবহারকারীদের সেবা দিতে গিয়ে কোনও দুর্ঘটনায় পড়ে মারা গেলে, পঙ্গু হয়ে গেলে এবং হাসপাতালে চিকিৎসা নিলে এই সুবিধা পাবেন। বিশেষ করে কোনও ট্রিপ রিকোয়েস্ট গ্রহণের সময় থেকে ট্রিপ শেষ হওয়া পর্যন্ত সময়ে দুর্ঘটনা ঘটলে এই সুবিধা পাবেন চালকরা।

এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার চালকদের মৃত্যু হলে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews