ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার Logo গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া Logo পশ্চিম তীরের বসতি প্রকল্প নিয়ে ইসরাইলি দূতকে তলব যুক্তরাজ্যের Logo কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের Logo ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর

জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম: সাকিব

প্রতিনিধির নাম :

যুক্তরাষ্ট্রে শুভসূচনা হল বাংলাদেশের। প্রথমবারের মতো টাইগাররা খেলতে নেমেছিল মার্কিন মুলুকের ফ্লোরিডার লডারহিলে। প্রথম দর্শনেই বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা টেনেছেন তারা। সফরকারী দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, নিজেদের ওপর আস্থা রাখার কারণে এ জয় এসেছে।

ম্যাচের পরতে পরতে ছড়িয়ে থাকল রোমাঞ্চ। একবার বাংলাদেশের দিকে তো আরেকবার হেলেছে ওয়েস্ট ইন্ডিজের দিকে। তবে শেষ হাসি হেসেছে লাল-সবুজ জার্সিধারীরা। টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

জমজমাট এ লড়াই শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, নিজেদের প্রতি বিশ্বাস রাখার ফলে এ জয় এসেছে। সেন্ট কিটসে হারের পরও আমরা ইতিবাচক ছিলাম। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। সবাই বলেছে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারব। এ মনোবলটাই মূলত আমাদের মোমেন্টাম নির্ধারণ করে দিয়েছে। ফলে কাঙ্ক্ষিত জয় এসেছে।

ব্যাট হাতে আবারও লাইমলাইটে তামিম। খেলেছেন ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব নিজে। খেলেছেন ৬০ রানের দুরন্ত ইনিংস। মূলত এ ২ ইনিংসেই লড়াকু সংগ্রহ পেয়েছিল বাংলাদেশে। বাকি কাজটা সেরেছেন বোলাররা।

তবে অধিনায়ক প্রশংসা বৃষ্টিতে ভেজালেন বোলারদের, আবু হায়দার ও বাকি বোলাররা দুর্দান্ত বল করেছে। ফিজ কিছুটা রান বেশি দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে। স্পিনটা দারুণ করেছে নাজমুল। সার্বিকভাবে দলীয় প্রচেষ্টার ফল এ দারুণ জয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
২৫ বার পঠিত হয়েছে